জানা গেছে কুষ্টিয়া জেলার গড়াই নদী থেকে বালু তোলার জন্য জনৈক আনোয়ারুল হক বিআইডব্লিউটিএর অনুমোদন পান
কিন্তু সরকারের এক সিদ্ধান্তের কথা জানিয়ে ডিসি ইজারার টাকা গ্রহণ থেকে বিরত থাকেন
ওই সিদ্ধান্তে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারার কথা বলা হয়
আনোয়ারুল হক হাইকোর্টে রিট আবেদন করলে আদালত ইজারার টাকা জমা নিতে নির্দেশ দেন
ডিসি এর পরও টাকা জমা না নেওয়ায় রিট আবেদনকারী তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করেন
পুলিশের সঙ্গে মতবিনিময়
দুর্গাপূজায় ইভ টিজিং ও মাদক বন্ধে থাকবে ভ্রাম্যমাণ আদালত
আসন্ন শারদীয় দুর্গাপূজায় ইভ টিজিং ও মাদকের অপব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আদালত তাৎক্ষণিক অভিযান চালিয়ে এসব অপরাধের শাস্তি দেবেন
এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে নগরে থাকবে দুই হাজার পুলিশ ও আনসার সদস্য
নগরের ২১৮টি পূজামণ্ডপের মধ্যে ৭৫টিকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে
গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর পুলিশের সম্মেলনকক্ষে পূজা উদ্যাপন পরিষদের নেতা ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম
কমিশনার বলেন শারদীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে
এর মাধ্যমে পূজামণ্ডপে ইভ টিজিং ও মাদক ব্যবহার বন্ধ করা হবে
জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বসে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা ঠিক করা হবে
মতবিনিময় সভায় জানানো হয় নগরে সবচেয়ে বেশি পূজামণ্ডপ রয়েছে কোতোয়ালি থানা এলাকায়
এখানে ৯৬টি মণ্ডপ আছে
এর মধ্যে ২৫টিকে অধিক গুরুত্বপূর্ণ ধরা হয়েছে
দ্বিতীয় সর্বোচ্চ পূজামণ্ডপ রয়েছে চান্দগাঁও থানায়
নগরে গুরুত্বপূর্ণ মণ্ডপের তালিকায় রাখা হয়েছে ৫৩টিকে
এ ছাড়া সাধারণ রয়েছে ৯০টি
অধিক গুরুত্বপূর্ণ প্রতিটি মণ্ডপে দুজন পুলিশ কনস্টেবলের পাশাপাশি আটজন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন
গুরুত্বপূর্ণ মণ্ডপের প্রতিটিতে নিরাপত্তা সদস্য থাকবেন আটজন
সাধারণ মণ্ডপের প্রতিটির নিরাপত্তায় থাকবেন ছয়জন সদস্য
এ ছাড়া র‌্যাবের টহল থাকবে বলে জানানো হয়
পূজা চলাকালে যানজট কমাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে
মতবিনিময় সভায় পুলিশ র‌্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তিমির বরণ চৌধুরী ও সাধারণ সম্পাদক রানা বিশ্বাস উপস্থিত ছিলেন
চারা বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজারে অগ্রদূত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গতকাল বুধবার বনজ ও ফলদ চারা বিতরণ করা হয়েছে
এ উপলক্ষে উপজেলার পতনউষার ইউনিয়নের জনমিলনকেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়
পরিষদের সভাপতি নারায়ণ মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল
অনুষ্ঠানে শতাধিক ব্যক্তির মধ্যে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়
প্রসেনজিতের দৃষ্টিতে লালন
শুটিং শুরুর প্রায় আট মাস আগে থেকেই স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন প্রসেনজিৎ
খুব প্রয়োজনীয় কাজ না থাকলে ঘর থেকে বেরোতেন না
এ সময় তিনি কোনো নরসুন্দরের কাছেও যাননি
দীর্ঘ এই সময়টাতে প্রসেনজিৎ লালন ফকিরের রূপ ধারণ করলেন
এ যেন এক অন্য মানুষ
যেখানে তিনি ছিলেন কলকাতার চলচ্চিত্রের অসম্ভব ব্যস্ত একজন শিল্পী সেখানে তিনি সব ছবির কাজ বন্ধ করে দিয়েছিলেন
এক মনের মানুষ ছবিটির জন্যই তিনি এতটা ত্যাগ স্বীকার করেছিলেন
মুঠোফোনে কথা বলে এমনটাই জানা গেল তাঁর কাছে
যখন তাঁর সঙ্গে কথা হয় তখন তিনি কলকাতা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সেখানে একটি চলচ্চিত্রের শুটিং করছিলেন
বললেন একটা ইচ্ছা ছিল গৌতম বাবুর ছবিতে কাজ করব
সেই ইচ্ছাটা পূরণ হয়েছে
আর সেই ইচ্ছাটা এমন একটি চরিত্রের মাধ্যমে পূরণ হলো যে সত্যিই অভিনেতা হিসেবে কিছুটা সম্মানিত মনে করছি নিজেকে
বাংলাদেশি শিল্পীদের সম্পর্কে জানতে চাইলে প্রসেনজিৎ বললেন আসলে আমি কোনো ভাগাভাগিতে বিশ্বাসী নই
এটুকু বলতে পারি যাঁরা ছবিতে কাজ করেছেন তাঁরা সবাই সেরা
আর যদি নাম ধরে বলতে বলেন তাহলে বলব আসাদ দাদা চম্পা চঞ্চল এঁরা জাতশিল্পী
নতুন হিসেবে তাথৈ তো খুবই ভালো কাজ করেছে
আসলে সব শিল্পীই ভালো কাজ করেন
কাজটা কেমন হলো এটাই বড় কথা
মনের মানুষ ছবি মুক্তির পরই না বাকিটা বোঝা যাবে
মৌসুমীর মৌসুম
স্কুল কিংবা কলেজে পড়ার সময় মেয়েটি একবারও ভাবেননি একদিন তিনি টিভি নাটকে অভিনয় করবেন
তাঁর অভিনয় দেখে অনেকেই প্রশংসা করবে
অভিনয়ের জন্য কোনো প্রস্তুতি কিংবা পরিকল্পনা ছিল না
অনেকটা হঠাৎ করেই ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন মৌসুমী বিশ্বাস
এরপর খুব বেশি দিন তাঁকে অপেক্ষা করতে হয়নি
পুরোনোদের ভিড়ে মাত্র অল্প দিনেই নিজের জন্য জায়গা করে নিয়েছেন
অভিনয়জীবনের শুরুর দিকের গল্পটা মৌসুমীর কাছ থেকেই শোনা যাক ভারতেশ্বরী হোমস থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কদিন পরই আমার বিয়ে হয়ে যায়
আলোচনা শুরু হওয়া থেকে বিয়ে পর্যন্ত সময় লেগেছিল মাত্র সাত দিন
যাত্রার বরেণ্য শিল্পী প্রয়াত অমলেন্দু বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাসের সঙ্গে আমার বিয়ে হয়
শ্বশুরকে আমি দেখিনি
কিন্তু তাঁর নাম অনেক শুনেছি
আমার শাশুড়িও আরেক বরেণ্য শিল্পী জ্যোৎস্না বিশ্বাস
টিভি ও সিনেমা দেখে তাঁর মেয়ে অরুণা বিশ্বাসকে চিনতাম
বিয়ের পর স্বামীর সঙ্গে চলে যাই কানাডায়
চার বছর পর দেশে ফিরে আসি
আরটিভির জন্য একটি ধারাবাহিক নাটক তৈরি করবেন অরুণাদি
নাম সুরে আঁকা ছবি
হঠাৎ তিনি এসে আমাকে অভিনয়ের প্রস্তাব দিলেন
হুমায়ুন ফরীদি আগুন ও মিমের সঙ্গে আমাকে অভিনয় করতে হবে
শুনে তো ভয়ই পেয়ে গিয়েছিলাম
কীভাবে যেন কাজটা করা হয়ে গেল
সময়টা ছিল ২০০৫ সাল
এরপর নিজেদের পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান যাত্রাভিশন থেকে কয়েকটি ধারাবাহিকে কাজ করলেন মৌসুমী
এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিঠু বিশ্বাসের পরিচালনায় আনন্দ সংবাদ অরুণা বিশ্বাস ও মিঠু বিশ্বাসের যৌথ পরিচালনায় বড়দিদি
রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে তাঁর দৃষ্টিদান গল্প নিয়ে একই বছর চারটি নাটক তৈরি হয়
মৌসুমী জানালেন নাটক চারটিতে তাঁর অভিনয় তখন খুব প্রশংসিত হয়েছিল
দেশের শীর্ষস্থানীয় একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন মৌসুমী
অমিতাভ রেজার বানানো ওই বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হয় ২০০৮ সালে
এটিও তাঁকে বেশ পরিচিতি এনে দেয়
কাছাকাছি সময় প্রচারিত নূপুর ও তোমার দোয়ায় ভালো আছি মা তাঁকে অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে
মৌসুমী বললেন নূপুর নাটকে আমি ছিলাম একজন নর্তকী
আগে কখনো নাচ শিখিনি
এই ধারাবাহিকে কাজ করার আগে প্রায় ছয় মাস নাচের ওপর প্রশিক্ষণ নিয়েছি
এখন টিভিতে মৌসুমী অভিনীত কয়েকটি ধারাবাহিক দেখানো হচ্ছে
এ সপ্তাহে শেষ হলো বিপাশা হায়াতের লেখা ও তৌকীর আহমেদের পরিচালনায় চন্দ্রমগ্ন
স্বামীর কাছ থেকে প্রতারিত একটি মেয়ে বাধ্য হয়ে অন্ধকার জগৎকে বেছে নেয়
আর শেষ দৃশ্যে সে আত্মহত্যা করে
মৌসুমী বললেন এই চরিত্রটির জন্য তৌকীর ও বিপাশা হায়াতের কাছে আমি কৃতজ্ঞ
এখানে অভিনয় করার বলতে পারেন নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পেয়েছি
এ ছাড়া কাচের পুতুল নাটকের নায়লা মাহফুজ আহমেদের চৈতা পাগল নাটকে নাপিতের বিধবা মেয়ে এবং বদরুল আনাম সৌদের উপসংহার নাটকে একজন লোভী স্ত্রীর চরিত্রগুলো তাঁর কাছে গুরুত্বপূর্ণ
ইদানীং দুটি ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী
জানালেন নাটকগুলো হলো নন্দিনী ও মাধবী ভিলা
দুটিই টিভিতে দেখানো হচ্ছে
সামনে তাঁর যে নাটকগুলো আসছে তার মধ্যে দেবাশীষ বড়ুয়ার ঘটক বাকী ভাই প্রা লি নাটকে তিনি অভিনয় করছেন দ্বৈত চরিত্রে আর মাতিয়া বানু শুকুর ও চাঁদ নাটকে বিভিন্ন দোকানে তৈরি পোশাক সরবরাহ করেন
গত শনিবার সন্ধ্যায় মৌসুমীর বাসায় যখন কথা হচ্ছিল তখন তাঁর মুঠোফোনটি বেজে ওঠে
কথা শেষ করে বললেন মিঠু ফোন করেছে
ও এখন কানাডার টরন্টোতে
